প্রকাশিত: Thu, May 18, 2023 2:51 PM
আপডেট: Thu, Mar 12, 2026 6:04 PM

সুদান থেকে ফিরতে আগ্রহী আরও ১৬০ বাংলাদেশি




খাদিজা আক্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ইতোমধ্যে তারা দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ঢাকা পোষ্ট ডট কম জানায়, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে ৭২১ জনকে দেশে ফিরিয়েছে। আরও ১৬০ জন বাংলাদেশি দেশে প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছে। প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা নিউজ ২৪ ডট কম জানায়, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিদের নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।

ঢাকা পোষ্ট ডট কম জানায়, গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সম্পাদনা: এল আর বাদল